- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:১৭ পিএম
বোরহানউদ্দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডাঃ শামীম রহমান।
এ সভায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না।
সভায় সরকারি,এমপি ভুক্ত বিভিন্ন মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষকদের সরকারি নীতিমালা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা এবং জড়িত না থাকার নির্দেশ প্রদান করেন তিনি।
সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।’
সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান,ভোলা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রতিনিধি বিএনপি নেতা আকবর হাওলাদার,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম বাচ্চু মোল্লা,জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী ফজলুল করিম,উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা জামায়াতের আমির মাকসুদুর রহমান,এলডিপি,আমজনতা,খেলাফতে মজলিস সহ ৯ জন প্রার্থী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ,বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!