- প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৯ পিএম
বোরহানউদ্দিনে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য মিথ্যা তথ্য দিয়ে গুজব সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য মিথ্যা তথ্য দিয়ে গুজব সৃষ্টির অভিযোগের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে,২২ শে ফেব্রুয়ারি শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে উল্লেখ করা হয় পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দেশীয় অস্ত্রসহ ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে রাতের আধারে (শৈলেন চন্দ্র দে ও রুমা রানী দে) সংখ্যালঘু পরিবারের জমিতে ঘর নির্মান করে স্থানীয় আনিসুর রহমান।
এ নিয়ে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়,অনেকেই হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা হতে পারে এরকম বিষয় আশঙ্কা করে।
বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করলে ২৪ এ ফেব্রুয়ারি মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার,সংবাদ সম্মেলনে শৈলেন চন্দ্র দে এর আপন বড় ভাই ও রুমা রানী দেবর শ্যামল চন্দ্র দে অভিযোগ করে বলেন,দীর্ঘদিন ধরে তারই আপন ভাই শৈলেন চন্দ্র দে ও ভাবী রুমা রানী দে সম্পত্তির লোভে,তার জমি জবর দখল করে নেন, প্রভাবশালী হওয়ায় কেউ ভয় মুখ খোলে না।
শ্যামল চন্দ্র ও তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে,অত্যাচারের ভার সহ্য করতে না পেরে শ্যামল চন্দ্র এর স্ত্রী ও সন্তান ভারতে ভয়ে পালিয়ে যায়,দীর্ঘ ১০ বছর যাবত শ্যামল চন্দ্র দে অত্যাচার-নির্যাতন সহ্য করেও নিজের পাওনা আদায়ের জন্য ধারে ধারে ঘুরছেন তবুও বিচার না পাওয়ায় মুসলিম প্রতিবেশী আনিসুর রহমানকে বিষয়টি অবগত করেন এবং তার সহযোগিতা চান।
পরবর্তীতে আনিসুর রহমানের কাছে জমি বিক্রি করার একটি বায়না চুক্তি করেন,বিষয়টি বুঝতে পেরে শৈলেন চন্দ্র ও রুমা রানী দে আনিসুর রহমানের নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তার মানহানি করার চেষ্টা করেও বলে জানান শ্যামল চন্দ্র দে।তিনি বলেন,আমার ভাই ও তার পরিবার আমাকে গুম করতে চায়।
শ্যামল চন্দ্র দে আরো বলেন,আমার ভাই বলেছেন তিনি সংখ্যালঘু,অথচ আমি অসহায় সংখ্যালঘু আমি যার কাছে সাহায্য চাই তার বিরুদ্ধে তারা লেগে যায়,আনিস মাস্টারের বিষয়টিকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আমার ভাই ও ভাবি চেষ্টা করে কিন্তু আমি তা হতে দেব না,আমরা হিন্দু-মুসলিম একে অপরের ভাই,আনিসুর রহমান আমাকে সহযোগিতা করতে এসেছে,আমার সকল জমি ওরা ভোগ দখল করে খায়,আমার জমিতে আমি ঘর করেছি অথচ ওরা অপবাদ দিয়েছে আনিসুর রহমানকে,আমি এর বিচার চাই,ঘটনাটি তদন্ত করে সঠিক বিচার দাবি করেন শ্যামল চন্দ্র দে।
সংবাদ সম্মেলনে আনিসুর রহমান বলেন,সনাতন ধর্মালম্বী শ্যামল চন্দ্র দে অসহায় অবস্থায় তার পরিবারের নির্যাতনের কথা আমাকে বললে,আমি এগিয়ে আসি এবং তার জমিটুকু আমাকে কিনতে বলে আমি রাজি না হয়ে প্রথমে বায়না চুক্তি করি এই বিষয়টি শুনে তারা আমার নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রকাশ করে যে আমি সংখ্যালঘু নির্যাতন করি,আমি তাদের জমিতে ঘর উঠিয়েছি অথচ শ্যামল চন্দ্র দে নিজে থাকার জন্য তার জমিতে সে ঘর উঠিয়েছে,আমি যাতে তার উপর কোন প্রকার হামলা না হয় সেজন্য সহযোগিতা করেছি,এটাই কি আমার অপরাধ! আমি এর সঠিক বিচার চাই।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!