- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০১:৩১ পিএম
বোরহানউদ্দিনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা।
ভোলার বোরহানউদ্দিনে ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল জন সমুদ্রে পরিণত হয়েছে।
৫ এই আগস্ট মঙ্গলবার সকালে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে'বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিজয় মিছিল বের হয়ে পৌর বাজার,বোরহানউদ্দিন থানার মোড়,বোরহানউদ্দিন উপজেলা,উত্তর বাস স্ট্যান্ড সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিজয় মিছিল শেষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে শহীদদের স্মৃতির স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে।
বিএনপি'র অবদান মানুষ মনে রাখবে।
এ সময় তিনি পাঁচ ই আগস্ট স্মরণ করে বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে,শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে,তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর,শ্রমিক,কৃষক,রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন,সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের স্মরণ করব আজীবন।
এ সময় তিনি আরো বলেন,বোরহান উদ্দিন ও দৌলতখানে যারা শহীদ হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি,যারা আহত হয়েছে তাদেরও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি,আমরা তাদেরকে সকল প্রকার সহযোগিতা করব।
তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল,বিএনপি জনগণের কথা বলে,আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী,মনজুরুল আলম ফিরোজ কাজী,হুমায়ুন কবির সেলিম,পৌর বিএনপি সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান,পৌর বিএনপি'র সহ-সভাপতি সাইদুর রহমান লিটন,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজি,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতব্বর,
উপজেলা স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,তাঁতিদল,মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!