- প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ০৭:৫৩ পিএম
বোরহানউদ্দিনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনের মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ভোলা ২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
৬ জুলাই বিকাল ৫ টায় ভোলা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে হাফিজ ইব্রাহিম বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। বৃক্ষ না থাকলে অচিরেই জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়া দেখা যাবে। যার ফলে বৃষ্টিপাত হবে না অথবা অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ব্যাহত হবে।আর খাদ্য শস্য উৎপাদন না হলে বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হবে। এজন্য প্রত্যেকটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় সরকারি-বেসরকারি ফাঁকা জমিতে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে গাছের চারা রোপন করার পরামর্শ প্রদান করেন তিনি।পাশাপাশি বেসরকারী ভাবে বৃক্ষ রোপন করতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন,জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন,গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়ন তিনি করেছেন,জিয়াউর রহমান আজ নেই কিন্তু তার অবদান এদেশের মানুষ যুগের পর যুগ মনে রাখবে, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সুসংগঠিত,ভোলা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান মানুষের মাঝে তুলে ধরবে এ আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশে বিএনপি'র অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি আজ সুসংগঠিত।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহ্বায়ক মনজুর আলম ফিরোজ কাজী,দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবর পত্রের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক আকবর হোসেন,পৌর বিএনপি'র সহ-সভাপতি বশির আহমেদ,যুবদলের সভাপতি শিহাব উদ্দিন হাওলাদার,ভোলা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আশরাফুল আলম রুবেল,বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!