- প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৫৭ পিএম
বোরহানউদ্দিনে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভোলার বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি বাহিনী নয়। দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারছি, যা মানবিক বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও সমাজপতিদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের জন্য একটি বড় আশীর্বাদ। ব্যয়বহুল চিকিৎসা যাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, তারা এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
বোরহানউদ্দিন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন,প্রথম দিনেই ৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ফ্রি চিকিৎসা পেয়ে আনসার-ভিডিপি সদস্য, তাদের পরিবারবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাহিনীর মহাপরিচালক, রেঞ্জ উপমহাপরিচালক ও জেলা কমান্ড্যান্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আনসার-ভিডিপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!