- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ০৩:১৭ পিএম
বিশ্বকাপ ফুটবল ঘিরে গোপালগঞ্জে মুকুসদপুরে ব্যতিক্রমী আয়োজনে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কয্য ও নেইমারের প্রতিকৃতি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। তবে গোপালগঞ্জে মুকুসদপুর উপজেলার বহুগ্রামে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে রয়েছে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কয্য। আর পিছিয়ে নেই ব্রাজিল ভক্তরাও। স্থাপন করা হয়েছে নেইমারের প্রতিকৃতি। জার্মানির পতাকায় পুরো এলাকা ছেয়ে যাওয়া বিরাজ করছে সাজ সাজ রব।
শুক্রবার (৫ জুন) বিকালে মুকসুদপুর উপজেলার বহুগ্রামে গিয়ে দেখাগেছে, আর কয়েক দিন পর ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতবে গোটা বিশ্ব। সেই উন্মাদনায় পিছিয়ে নেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামের ফুটবল প্রেমিরা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নির্মাণ করছেন ১৬ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য|
বিশ্বকাপে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কয্য নির্মাণ করছেন প্রভাষ দাস, অলক বিশ্বাস, বাদল মন্ডল ও সজীব বিশ্বাস নামের চার বন্ধু। গত ২২ মে থেকে ছন, বাঁশ, কাঠ ও মাটি দিয়ে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কয্যের কাজ শুরু করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে মাটির কাজ শেষ করে আগামী ১০ জুন রঙ এর কাজের মধ্য দিয়ে সম্পন্ন হবে। আর এ ভাস্কয্য তৈরী করতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ টাকা।
স্থানীয় সমর্থকদের উদ্যোগে নির্মাণাধীন ভাস্কর্যটি এরই মধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে| প্রতিদিন এ ভাস্কয্য দেখতে শুধু বহুগ্রাম নয় আশপাশের গ্রামের মেসি ভক্তরা ভীড় করছেন। প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ ভাস্কর্যটি দেখতে সেখানে ভিড় করছেন| তাদের আশা এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের আনন্দে ভাসাবে।
এদিকে, পিছিয়ে নেই সুপার স্টার নেইমার জুনিয়র ভক্ত ব্রাজিলের সমর্থকেরা। ইতিমধ্যে তারাও স্থাপন করেছে নেইমারের বিশালাকৃতির প্রতিকৃতি। পুরো বহুগ্রাম বাজার জুড়ে টাঙ্গানো হয়ে ৩৬০ ফুট দৈঘ্যের সবচেয়ে সফল দল ব্রাজিলের পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই তারা এ ব্যতিক্রমী আয়োজন করেছেন|
শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল নয় টাঙ্গানো হয়েছে জার্মানী ও স্পেনের পাতাকাও। বিশ্বকাপ উপলক্ষে শুধু ভাস্কর্য বা প্রতিকৃতি নির্মাণেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন| খেলা উপভোগের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে| পাশাপাশি দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজনও রাখা হয়েছে| এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেই নয়, পুরো এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে| বিশ্বকাপ ঘিরে বহুগ্রাম এখন ফুটবল উৎসবের এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে| এই ব্যতিক্রমী আয়োজন মুকসুদপুরসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।
আয়োজক আর্জেন্টিনার সমর্থক প্রভাষ দাস বলেন, ‘মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক| তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমরা এই ভাস্কর্য নির্মাণ করছি| এ ভাস্কয্য নির্মাণ করতে আমাদের এক লাখ টাকার মত ব্যায় হয়েছে। আমরা মেসির ভাস্কয্যের সামনে বসে খেলা দেখবো এটাই আমাদের আনন্দের।’
ব্রাজিল সমর্থক সুধাংশু মজুমদার জানান, ‘ব্রাজিলকে সমর্থন দিতে আমরা ৩৬০ ফুট দৈঘ্যের পতাকা টাঙ্গিয়েছি। যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে| প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ পতাকা ও নেইমারের প্রতিক দেখতে ভিড় করছেন| এ আয়োজন ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে|’
আয়োজকদের একজন কল্লোল বিশ্বাস বলেন, ‘ফুটবল আমাদের আবেগের জায়গা| বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আমরা নেইমারের প্রতীক ও বিশাল পতাকা তৈরি করেছি| এলাকার মানুষ আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন|’ #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!