- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ০৯:৫৭ এএম
বিশ্বজুড়ে স্বর্ণের দামে বড় ধরনের ধস
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির নতুন শঙ্কার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। আজ শুক্রবার (১৫ মে) লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করতে পারে—এমন আশঙ্কা বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রিতে বাধ্য করছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ গ্রিনিচ মান সময় ০২:০৫ টা নাগাদ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬১৩.১৯ ডলারে দাঁড়িয়েছে। গত ৬ মে’র পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। চলতি সপ্তাহেই ধাতুটির দাম সামগ্রিকভাবে ২.১ শতাংশ কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জুন মাসের স্বর্ণ সরবরাহের ফিউচার দর ১.৪ শতাংশ কমে আউন্স প্রতি ৪,৬১৯ ডলারে নেমেছে।
এদিকে, চলতি সপ্তাহে মার্কিন ডলারের মান ১ শতাংশের বেশি বেড়েছে। ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে বিশ্ববাজারে এর চাহিদা কমে যায়।
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এ সপ্তাহে ৫.৫ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০৬ ডলারের উপরে লেনদেন হচ্ছে। তেলের এই উচ্চমূল্য বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার উচ্চ রাখতে পারে। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে বন্ড বা অন্য খাতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হন।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির শঙ্কা আবার ফিরে এসেছে। এতে ডলার ও বন্ডের ইল্ড (মুনাফা) দুই-ই বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্বর্ণের ওপর।
স্বর্ণের পাশাপাশি পতন হয়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও। আজ রুপার দাম ৩.১ শতাংশ কমে আউন্স প্রতি ৮০.৯৩ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান না হওয়া এবং তেলের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্বর্ণের দামে এমন অস্থিরতা বজায় থাকতে পারে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!