- প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১০:০৮ পিএম
বিসিবিতে শেষ বুলবুল অধ্যায়, তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি
সাকিব উল হক
নিজস্ব প্রতিনিধি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এনএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্থাটির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। তিনি জানান, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বিসিবির বিদ্যমান পর্ষদ ভেঙে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন তিনি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি প্রতিবেদনে নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও অসাংবিধানিক কার্যক্রমের প্রমাণ পেয়েছে বলে জানান আমিনুল এহসান। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ইতোমধ্যে সাতজন পদত্যাগ করেছিলেন এবং রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যন্তরীণ সংকটে বোর্ডের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নতুন কমিটি গঠন জরুরি হয়ে পড়ে।
নতুন গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। কমিটিতে অভিজ্ঞ ক্রিকেটার, সংগঠক, আইন ও ব্যবসায়িক অঙ্গনের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাডহক কমিটির সদস্যরা হলেন—তামিম ইকবাল (সভাপতি), ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাসনা ইমাম।
এদিকে নতুন কমিটি গঠনের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে বলে জানান আমিনুল এহসান। তিনি আশা প্রকাশ করেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের ভিত্তিতে এই পরিবর্তন আনা হওয়ায় আইসিসি বিষয়টি ইতিবাচকভাবে নেবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!