- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬ ০৬:২২ পিএম
বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে পিতারও মৃত্যূ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলে লিটন কাজীর (৩২) মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা মান্নান কাজী (৬০)।
পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হবার পর দাফন করা হয়। ফলে ছেলে ও বাবার এক সংগে মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এমন হৃদয়বিদায়ক ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় এবং এক কর্মকর্তার কথায় গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও পুত্রের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন।
বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!