- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০৭:৪৬ পিএম
বিনা চিকিৎসায় কাউকে মরতে দেবোনা -স্বাস্থ্যমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্চ আমরা সুস্বাস্থ্য প্রদান করবো মানুষকে। আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবোনা। আগামী ৬ মাসের মধ্যে চিকিৎসা সেবার ব্যাপক উন্নতি করবো।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে তিনটায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
পরিদর্শনের কারনে সারাদেশের হাসপাতালগুলোতে ডাক্তারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের শ্লোগান, প্রান্তিক পর্যায়ে প্রতিটা ঘরে চিকিৎসাসেবা পৌঁছানো আমাদের লক্ষ্যে। যে কারনে আগামী এক বছরের মধ্যে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রদান করা হবে। প্রতিটা কমিউনিটি ভিত্তিক ডাক্তারি সেবা পৌঁছে দিতে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। হাসপাতালগুলোতে স্বশরীরে ভিজিট করে তাৎক্ষনিক সমস্যার সমাধান করা হচ্ছে। বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করে আগামী তিনমাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বরিশাল ক্যান্সার হাসপাতাল ডিসেম্বরের মধ্যে নির্মান কাজ শেষ হলে উদ্বোধন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী অর্থবছরে ১০০ শয্যায় রুপান্তর করা হবে। পাশাপাশি ট্রমা সেন্টার নির্মানের বিষয়ে যে দাবী উঠেছে তা বিবেচনা করা হবে। দালালদের বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালদের কারনে রোগীরা হয়রানির শিকার হচ্ছে। হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার খোজখবর নেন। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন না থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষনিক ভাবে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন এস.এম. মনজুর-ই-এলাহী, ডেপুটি সিভিল সার্জন শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফখরুল ইসলাম মৃধা, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!