শিরোনামঃ

বিমান বন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই চক্রের এক সদস্য গ্রেফতার, বিপুল পরিমান মালামাল উদ্ধার



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সাজতেন গাড়ী চালক। এরপর বিমান বন্দর থেকে গাড়ীতে তুলতেন প্রবাসীদের। সুযোগ বুঝেই অস্ত্রের মুখে যাত্রী প্রবাসী ব্যক্তিকে জিম্মি করে তার কাছ থেকে লুটে নিতেন বিদেশী মুদ্রাসহ নগদ অর্থ, মোবাইল ফোন আর মালামাল।


আর এমনই এক ছিনতাইকারী চক্রের সদস্য আলামিন শেখকে (৩১) গ্রেফতার করেছে গোপালগঞ্জ গোয়েন্দ পুলিশ।


আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কায্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনই তথ্য জানান পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।


গ্রেফতারকৃত আলামিন শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের মো: কালাম শেখের ছেলে।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, বিকালে প্রবাসীদের ছিনতাই চক্রের সদস্য আলামিন শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকার নিজ বাড়ি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।


পরে তার বাড়ীতে তল্লাশ চালিয়ে একাধিক আইফোন, বিদেশী নানা ব্রান্ডের মোবাইল ফোন, দেশী ও বিদেশী মুদ্রা এবং অস্ত্র উদ্ধার করা হয়।


একটি ছোরা, ২টি সুইচ গিয়ার চাকু, ১৫টি বিভিন্ন মডেল ও ব্রান্ডের এন্ড্রয়োড ফোন, ৩ট আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাত ঘড়ি, ১১টি মানিব্যাগ, ৭৭টি বিদেশী নোট ও বাংলাদেশ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।


পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আলামিনের নামে ৬টি মাদক মামলা রয়েছে এবং সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আলামিনকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তারই সূত্র ধরে দলের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?