- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১২:৪২ পিএম
বিকেলে বাঁধা সকালেই মন্দিরসহ প্রতিমা গায়েব
নিজস্ব প্রতিনিধি:
রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে পূজার্চনা করতে গিয়ে দেখতে পান মন্দিরের ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবরপেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই গ্রামের সরস্বতী দাস বলেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম। দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃস্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন, রোববার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে। পরবর্তীতে পূজা করতে না পেরেই তিনি চলে আসেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখেন ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।
মন্দির কমিটির সভাপতি অনুপ দাস অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে বিকেলে যারা মন্দিরে পূজার্চনা করতে বাঁধা প্রদান করে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে জমি দখলের জন্য মন্দিরসহ প্রতিমা গায়েব করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার পরপরই মোস্তফা মুন্সী ঘা ঢাকা দিয়েছেন।যে কারনে তার কোন ধরনের বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!