- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:০৪ পিএম
বিএনপি নেতা কর্তৃক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
দৈনিক জনকণ্ঠ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ ফরাজীর নামে বিএনপি নেতা রবু দালাল কর্তৃক মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
রোববার ( ৩০ নভেম্বর ) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ,জাতীয় দৈনিক দি ডেইলি প্রেজেন্ট টাইমস (ইংরেজি) ভোলা প্রতিনিধি মোঃ কবির হোসেন,দৈনিক যুগান্তর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি নীল রতন দে,দৈনিক বাংলা ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক,দৈনিক সংবাদ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এম অন্তর হাওলাদার,দৈনিক আজকালের খবর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নয়ন , দৈনিক কালবেলা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এম এইচ শরীফ,নিউজ ২১ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি কাজী মোঃ আল-আমীন,দৈনিক আমার দেশ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ তামিম ইসলাম,দৈনিক আলোচিত কণ্ঠ ভোলা জেলা প্রতিনিধি মোঃ নুরনবী,দৈনিক সত্য সংবাদ স্টাফ রিপোর্টার মোঃ সোহেল , দৈনিক ভোরের দর্পণ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান , দৈনিক রুপালী বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন,দৈনিক মানব জমিন বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার, আশিক পন্ডিত সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে,চব্বিশের আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাইনি। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা চাই,সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক রিয়াজ ফরাজীর নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক,আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!