- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪০ পিএম
বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে মাদ্রাসা নির্মাণ। মাঠ পুনরুদ্ধারে বিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলন।
আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ অবৈধভাবে দখল করে একটি কওমি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। গত বছরের জুলাই বিপ্লবের পরপরই জবরদখল করে এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়।
অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চার একমাত্র উন্মুক্ত স্থান হলেও সম্প্রতি একটি মহল জোরপূর্বক সেটি দখলের চেষ্টা চালাচ্ছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১২ টায় ঐতিহ্যবাহী রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় বিদ্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জানান, বর্তমানে বিদ্যালয়ের কোনো অনুমোদিত কমিটি নেই। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধী আওয়ামী ফ্যাসিস্ট মোসাম্মৎ ফজিলাতুন্নেছা স্বামী মৃত অ্যাড. এমদাদুল হক খান ও তার অনুসারীরা নিজেদের নামে একটি ভুয়া দলিল তৈরি করে বিদ্যালয়ের খেলার মাঠ দখলের চেষ্টা করছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১১ জুলাই স্থানীয় সমাজসেবক ও বিদ্যালয়ের হিতাকাঙ্খী সদয় মুখার্জি রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নামে মাঠটি দান করেন।
এদিকে মরহুম অ্যাডভোকেট এমদাদুল হক দীর্ঘদিন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করেছেন। তার শিক্ষাকতার জীবনে তিনি কিংবা তার পরিবারের কোন সদস্য রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে তার নিজস্ব জমি রয়েছে এমন কথা জানাননি।
কিন্তু জুলাই বিপ্লবের পর তারই উত্তরসূরিরা সেই জমি নিজের বলে দাবি করছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
বিদ্যালয় প্রধান আরও বলেন, তাদের এই কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়প্রেমী ব্যক্তি, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ, দ্রুত এই অবৈধ দখল প্রচেষ্টা রুখে দিয়ে মাঠটি শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দিন।
তিনি সকল সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নূর মোহাম্মদ মোল্লা, সহকারী শিক্ষক সৈয়দা নাহিদা সুলতানা, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, মেহেদী হাসান, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়টি বাবুগঞ্জ উপজেলার অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!