- প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ পিএম
বিডি ক্লিন বামনা টিমের উদ্যোগে বড় ব্রিজ ও তার আশপাশ এলাকা পরিচ্ছন্ন অভিযান
মাসুদ রেজা ফয়সালঃ
“আসুন সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা বামনা বড় ব্রিজের নিচ, ড্রেন ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় সময় সকাল ১০ঃ০০ টা থেকে বামনা বড় ব্রিজের ওপর ও তার আশপাশ এলাকায় বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিডি ক্লিনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ব্রিজের নিচ ও তার আশপাশের ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তারা আরও জানান, শুধু একদিনের কর্মসূচির মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না বরং নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বামনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
স্থানীয় সচেতন মহল বিডি ক্লিনকে স্বাগত জানিয়ে বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকলে বামনার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা বাজারে বিএনপির এক নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকানঘর দখল, চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!