- প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৮ পিএম
বেড়া দিয়ে পথ বন্ধ, ইন্দুরকানীতে অবরুদ্ধ ৩ পরিবার
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর দেওয়া বেড়ায় তিনটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরিকান্ত শীল ও তাঁর ছেলে প্রশান্ত শীলের সঙ্গে প্রতিবেশী সরজীত ব্যানার্জীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে হরিকান্ত ও তাঁর ছেলে বাড়ির পাশের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে ভুক্তভোগী তিনটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী সরজীত ব্যানার্জী বলেন, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছেন। বেড়া দেওয়ার কারণে তিন পরিবারের কেউই সহজে বের হতে পারছেন না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযুক্ত হরিকান্ত শীল চলাচলের রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আদালতে মামলা করায় তিনি ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাউছার আহম্মেদ জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধকতা সরিয়ে দেন। তবে পুনরায় রাস্তা বন্ধ করা হয়েছে কি না, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া সরিয়ে দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!