- প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ০৬:১৫ পিএম
বেলতলা-চরমোনাই খেয়াঘাটে ভাড়া নিয়ে ট্রলার চালককে মারধর
বরিশাল
বরিশাল নগরী সংলগ্ন বেলতলা-চরমোনাই খেয়াঘাটে মাত্র তিন টাকা ভাড়া কমানোকে কেন্দ্র করে এক ট্রলার চালককে মারধর করেছে স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজনে।
এ ঘটনায় আজ সোমবার ভোর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত খেয়া ট্রলার চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করেছেন অপর ট্রলার চালকরা। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছিলো। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়ার পর বেলা ১১ টা থেকে ট্রলার চলাচল শুরু করেছে।
অপরদিকে হামলায় আহত ট্রলার চালক সোহরাব হোসেন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সরকার বেলতলা-চরমোনাই খেয়াঘাটের যাত্রী ভাড়া নির্ধারণ করেছে আট টাকা। অথচ গত ৫ আগস্ট থেকে চরমোনাই এলাকার একটি চক্র জোরপূর্বক সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে তিন টাকা কমিয়ে পাঁচ টাকা নেওয়ার জন্য ইজাদারকে চাঁপ প্রয়োগ করে আসছে। এনিয়ে বেশ কয়েক মাস থেকে ঘাট ইজারাদার বিষয়টি সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
ট্রলার শ্রমিকরা জানিয়েছেন, রবিবার (২২ জুন) দিবাগত রাতে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন ও তার সহযোগিরা পাঁচ টাকা হারে ভাড়া দিতে চাইলে ট্রলার চালক সরকার নির্ধারিত ভাড়া দাবি করেন। এসময় ইউপি সদস্য ও তার সহযোগিরা ট্রলার চালক সোহরাব হোসেনকে মারধর করে আহত করে।
এই ঘটনার প্রতিবাদে ঘাটের আজ সোমবার সব ট্রলার শ্রমিকরা একত্রিত হয়ে ভোর থেকে ট্রলার চলাচল বন্ধ রাখেন। ফলে দুইপাড়ের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. মামুন বলেন, দীর্ঘদিন থেকে ঘাট ইজারাদার ট্রলারের চালকদের মাধ্যমে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। তাদের এ অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে নিষেধ করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, কার উপর কে হামলা চালিয়েছে তা আমার জানা নেই। ###
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!