- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৩ পিএম
বেহাল দুই সড়কে ধানের চারা লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ
গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে দুইটি সড়কে সামান্য বৃষ্টিতে কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের অনুপযোগী সড়ক দুইটি দীর্ঘদিন যাবত সংস্কার না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গ্রামবাসী সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক গৌরনদী পৌরসভার একমাত্র জনগুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সোয়া কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে কাঁদা মাটির রাস্তায় পরিনত হয়েছে। ফলে এ সড়কের ওপর নির্ভরশীল প্রায় পাঁচটি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অবস্থায় রয়েছে-উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি।
এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সড়ক দুটি বেহাল দশায় পরে থাকলেও তা সংস্কার বা উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। যেকারণে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এসব সড়কে কাঁদা-পানি জমে থাকায় সড়ক দিয়ে স্বাভাবিক ভাবে চলাচল করা কঠিন হয়ে পরেছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সড়ক দুইটির দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে উভয় এলাকার ভূক্তভোগীরা সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আমরা কারও বিরুদ্ধে নয়, সড়কের সমস্যা দ্রুত সমাধান হোক। সড়ক দুইটি দ্রুত সংস্কার হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে দ্রুত সড়ক দুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করেন গ্রামবাসী।
শৌলকর সড়ক সংস্কারের বিষয়ে বাটাজোর ইউনিয়নের দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান মিয়া বলেন, সড়কটি সরেজমিন পরিদর্শন করে সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
পৌর সড়কের বিষয়ে গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক বলেন, সড়কটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:বরিশালের গৌরনদীতে দুইটি সড়কে সামান্য বৃষ্টিতে কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।...
-
গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্ততঃ ৩০জন।আজ...
-
গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে তাঁরাই...
-
স্টাফ রিপোর্টার:বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!