- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১০:৪২ পিএম
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদীতে পৃথকভাবে দোয়া-মিলাদ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর গৌরনদীর সরিকলে বেসরকারি হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব পূর্বাঞ্চল শাখার শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মিলাদে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য একেএম শহিদুল আলম ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জামিল হোসেন পানু, সরিকল ইউনিয়ন বিএনপি নেতা মাসুম মৃধা, মো. রুহুল আমিন মৃধা, ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, মাসুম হাওলাদার, পনির মৃধা প্রমুখ।
দোয়া-মিলাদে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
অপরদিকে একইদিন সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল স্কুল মাঠে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যান ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক তপন মিত্র, যুগ্ম আহ্বায়ক অর্জুন বৈদ্য, সুবাস বেপারী, সদস্য সুজয় দাসসহ অন্যান্যরা।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!