- প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ১০:৫২ এএম
বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সী নাতিকে ধর্ষণের অভিযোগে নানা লালু শাহ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
লালু শাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির সঙ্গে তার নানা-নাতির সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামের একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় ওই রাতেই ফরেনসিক পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনার দিনই শিশুটির পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এরপর অভিযুক্ত লালু শাহকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!