শিরোনামঃ

বাসের ধাক্কায় গেল  মাহেন্দ্রা চালকের  প্রান


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥ বেপরোয়া গতির বাসের ধাক্কায় তৈয়ব আলী (৫১) নামের এক মাহেন্দ্রা চালক নিহত হয়েছে। এঘটনায় অজ্ঞাতনামা এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব ঢাকা খিলক্ষেতের কুড়াতলী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-বেপরোয়াগতির মুন পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মাহেন্দ্রা ও ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রা চালক তৈয়ব ও অজ্ঞাতনামা ভ্যান চালক গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্রা চালককে মৃত বলে ঘোষনা করেন। এছাড়াও ভ্যান চালককে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও জানিয়েছেন-দূর্ঘটনা সংঘটনকারী বাসটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?