- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০২:৪৮ পিএম
বারগুনার বামনায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনা উপজেলার কৃতি সন্তান মো. হেমায়েত উদ্দিন হিমু, পরিচালক অল কমিউনিটি ক্লাব গুলশান, ঢাকা এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (১৯।১।২০২৬) এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
এ সময় মো. হেমায়েত উদ্দিন হিমু জানান সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে সে লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!