- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ১২:২৪ পিএম
“বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে নতুন ভোটাররা ভোট দিতে পারিনি”
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে নতুন ভোটাররা তাদের ভোট দিতে পারিনি। তারা জানে না ভোট কি জিনিস? ভোট কিভাবে দিতে হয়? বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা শক্তি প্রয়োগ করে তাদের ভোটাধিকার ক্ষুন্ন করেছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাত পাখায় ভোট চেয়ে তিনি আরো বলেন, আমরা সংগ্রাম করে যারা নতুন ভোটার তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। বিগত দিনে ঈদের আনন্দ করে যেভাবে ভোট দেয়া হতো, সেভাবেই যেন তারা ঈদের আনন্দ করে ভোট দিতে পারে। কোন পেশিশক্তি যেন তাদের সেই আনন্দকে রুখতে না পারে, তাদের কন্ঠ রোধ করতে না পারে সে ব্যাপারে শত শত যুবক সিদ্ধান্ত নিয়েছে। দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে পীর সাহেব চরমোনাই-এর হাত শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লতিফপুর ইউনিয়ন শাখার সভাপতি মো: জয়েন উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সধারন সম্পাদক ইঞ্জিনিযার ইব্রাহিম শেখ, লতিফপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো: হাসিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!