- প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২ পিএম
বানারীপাড়ায় পুত্রবধূকে জখম করে শ্বশুরের বিষপান: এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক,বরিশালের বানারীপাড়ায় পারিবারিক কলহের জেরে পুত্রবধূকে পিটিয়ে গুরুতর জখম করার পর শ্বশুর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে চাখার ইউনিয়নের দরিকল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দরিকল গ্রামের মতিন শরীফের (৫৮) সাথে তার পুত্রবধূ মনি বেগমের (২৪) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে মতিন শরীফ ক্ষিপ্ত হয়ে পুত্রবধূর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। এরপর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন। চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।
আহত মনি বেগমের স্বামী পলাশ জানান, চার বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার বাবার সাথে স্ত্রীর বনিবনা হচ্ছিল না। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
এদিকে চিকিৎসাধীন মনি বেগম অভিযোগ করেন সন্তান হওয়ার পর থেকেই শ্বশুর তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।তুচ্ছ ঘটনায় তাকে বারবার ঘর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।
স্বামীকে এসব বিষয়ে বারবার জানালেও তিনি বাবার পক্ষ নিয়ে নীরব থাকতেন, যার ফলে নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পারিবারিক কোন্দল নিরসনে সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যতে এমন সহিংসতা রোধে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!