- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ০৭:০৯ পিএম
বানারীপাড়ায় ২২ মার্চ ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ দিনভর স্কুল মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ৭ মার্চ (শনিবার)
বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগর সায়হাম স্কাইভিউর ৭ম তলায় সংগঠনের আহবায়ক পুলিশের এডিশনাল ডিআইজি মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য সচিব সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহাবুবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য মো: শাহিনুজ্জামান, এইচ এম আক্তার হোসাইন, মোঃ সাইদুর রহমান, , শিবানান্দ শীল, মোঃ শাহজামাল খান, মোঃ জাহিদ হোসেন, মোঃ আতিকুর রহমান, শামসুদ্দিন আহমেদ , মোঃ মাহাবুবুর রহমান, কে এম সফিকুল আলম জুয়েল,মোঃ নাজমুল হোসেন শামীম প্রমুখ। ###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!