- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬ ০৭:৫০ পিএম
বামনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
ক্যাশলেস লেনদেন উৎসাহিত করা ও আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরগুনার বামনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর বামনা বাজার আউটলেট শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সদরের সরকারি ডিগ্রি কলেজ রোডস্থ মমতাজ মঞ্জিলের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।
বামনা আউটলেট শাখার এজেন্ট মোঃ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বরগুনা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক বামনা শাখার ব্যবস্থাপক নিখিল বারৈ এবং ২ নং বামনা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আঃ মান্নান জমাদার (ডালিম)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বামনা শাখার কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল আলম বলেন, "নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা এখন হাতের নাগালে। স্মার্টফোন ব্যবহার করেই অত্যন্ত দ্রুত ও নিরাপদ উপায়ে দৈনন্দিন লেনদেন সম্পন্ন করা সম্ভব।"
সমাবেশে বক্তারা গ্রাহকদের মাঝে ডিজিটাল ব্যাংকিংয়ের সুফল, সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন এবং ব্যাংকিং সেবা আরও সহজীকরণের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!