- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৪ পিএম
বামনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, মোফাসসহ সাংবাদিক ফোরাম বামনা, বরগুনা, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বামনা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. পলাশ আহমেদ এবং বামনা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বামনাবাসীর উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।
দিবসটি উপলক্ষে সৈয়দ রহমত আলী স্টেডিয়ামের প্যারেড গ্রাউন্ডে বামনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডকালীন মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার হোসাইন আল সেলিম, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আবদুস সোবহান খান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহমুল হাসিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, বেগম ফায়জুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় উপকূলীয় গলাচিপায় থেমে থেমে বুষ্টি...
-
ভোলার চরফ্যাশনকামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি॥তীর সয়াবিন তেলের সংকট দেখিয়ে ২লিটার বোতলের গায়ের মূল্যের চেয়ে ২০/২২টাকা বেশি দামে বিক্রি করছে ভোলার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!