- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৩:২৮ পিএম
বামনায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বরগুনার বামনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পূজা উদ্যাপন পরিষদের বামনা উপজেলা সভাপতি ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন—বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল চন্দ্র কর্মকার, সদর মন্দির কমিটির সভাপতি কৃষ্ণকান্ত কর্মকার, সাধারণ সম্পাদক মানিক কুমার পংকজ, সাংগঠনিক সম্পাদক কমল বিশ্বাস, সঞ্চয় কর্মকার ও সমির চন্দ্র দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, বামনা বাজার বনিক সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য তাঁর এই আবির্ভাব হয়েছিল বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। সেই তিথিকে কেন্দ্র করে সনাতন ধর্মের মানুষ প্রতি বছর শুভ জন্মাষ্টমী পালন করে আসছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!