- প্রকাশিত: ১ মে ২০২৬ ০৭:১৮ পিএম
বামনায় প্রতিশ্রুতি রক্ষা করলেন শিল্পপতি রুহুল আমিন শরীফ: চেচান স্কুলে নতুন শিক্ষক নিয়োগ
মাসুদ রেজা ফয়সাল:
কথা দিয়ে কথা রাখলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন শরীফ। বরগুনার বামনা উপজেলার চেচান স্কুলে শিক্ষা কার্যক্রম গতিশীল করতে একজন অতিরিক্ত সহকারী শিক্ষক নিয়োগের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন।
গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) আলহাজ্ব রুহুল আমিন শরীফের বিশেষ সহযোগিতায় মো. আবদুল হক নামে একজন শিক্ষক উক্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই সঙ্গে স্কুলগামী রাস্তাটি এলজিইডির মাধ্যমে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২২ মার্চ ২০২৬ তারিখে উপজেলার ঐতিহ্যবাহী নুরজাহান পাঠাগারের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন শরীফ। অনুষ্ঠান চলাকালীন পাঠাগারের সভাপতি কামরুজ্জামান কামরুল তাঁর পিতার প্রতিষ্ঠিত চেচান স্কুলে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরেন এবং একজন অতিরিক্ত শিক্ষক নিয়োগের আবেদন জানান। উপস্থিত সুধীজন ও এলাকাবাসীর সামনে তিনি তৎক্ষণাৎ এই দাবি পূরণের আশ্বাস প্রদান করেছিলেন।
প্রতিশ্রুতি দেওয়ার মাত্র এক মাসের মাথায় তা বাস্তবায়িত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা জানান, রুহুল আমিন শরীফ একজন প্রকৃত জনবান্ধব ও উন্নয়নকামী ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তারে তাঁর এই তাৎক্ষণিক সদিচ্ছা অত্র অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।
এ বিষয়ে বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে এমন সহযোগিতা বর্তমান সময়ে বিরল। নতুন শিক্ষক নিয়োগের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও গতি আসবে এবং এলজিইডির মাধ্যমে রাস্তাটির কাজ সম্পন্ন হলে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!