শিরোনামঃ

বামনায় প্রখ্যাত সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ



মাসুদ রেজা ফয়সালঃ

বামনা সদর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দীর্ঘদিনের জনপ্রিয় জন প্রতিনিধি আলহাজ্ব মজিবুর রহমান–এর মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে পরিবার, শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আলহাজ্ব মজিবুর রহমান টানা ৩২ বছর বামনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, ন্যায়পরায়ণতা ও সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে হয়ে ওঠেন আস্থার প্রতীক।


তিনি চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া এম রহমানিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা, এবং নুরজাহান পাঠাগারের জমিদাতা হিসেবে শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে অনন্য অবদান রেখে যান।


এ ছাড়া তিনি আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় ও সারওয়ারজান হাই স্কুলসহ এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


স্থানীয়ভাবে তিনি একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক বিরোধ নিষ্পত্তি ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর বিচক্ষণতা ও সততা জনমনে গভীর শ্রদ্ধার জায়গা তৈরি করে।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কোরআন খতম এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। বক্তারা আলহাজ্ব মজিবুর রহমানের আজীবন মানবসেবা, শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা এবং ন্যায়পরায়ণ চরিত্রের কথা তুলে ধরেন।


পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

জনাব আলহাজ্ব মজিবুর রহমান , দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি জনাব কামরুজ্জামান কামরুল এর বাবা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?