- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ০৫:৫৩ পিএম
বামনায় নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল জোরদার
মাসুদ রেজা ফয়সালঃ
নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে নৌবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বিভিন্ন সংবেদনশীল স্থানে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন। এতে এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় হয়েছে।
নৌবাহিনীর সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে। ভীতি ও আতঙ্ক দূর হয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাচলসহ দৈনন্দিন কর্মকাণ্ডে অংশ নিতে পারছে।
স্থানীয়দের আশা, এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকলে বামনা উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!