- প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ০৩:৩৯ পিএম
বামনায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বামনা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ম্যান ফর ম্যান-এর নির্বাহী পরিচালক ও বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মতিন আকন্দ, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক তানিয়া আক্তার, সিনিয়র সাংবাদিক মো. গোলাম কিবরিয়া, সাংবাদিক মো. নিজাম উদ্দিন মোল্লা, সাংবাদিক মো. ওমর ফারুক সাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!