- প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩১ এএম
বামনায় বজ্রপাতের শব্দে ১০ স্কুলছাত্রী আহত
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন ছাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১০.৩০ মিনিটে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করছিল। হঠাৎ বিদ্যালয়ের অতি নিকটে বিকট শব্দে একটি বজ্রপাত হলে শ্রেণিকক্ষের ভেতরে থাকা ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বজ্রপাতের তীব্রতায় ও আতঙ্কে অন্তত ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্হানীয় ফরাজি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিকাল ৪ ঘটিকায় চিকিৎসা শেষে ৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলেও এক জন শ্বাসকষ্ট জনিত কারনে এখনও ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দ এতই বিকট ছিল যে পুরো বিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর দাবি, বর্ষা ও ঝড়ের মৌসুমে বজ্রপাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!