- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০২:৪৫ পিএম
বামনায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনা জেলার বামনা উপজেলায় আজ ০৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উত্তোলন করা হয়। কবুতর অবমুক্ত করে দিবসটির আনুষ্ঠানিকতা ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদ। র্যালি ও মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদ। সভায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের গোলাম কিবরিয়া সহ উপজেলা সাংবাদিকবৃন্দ, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, সভা পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!