- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ১২:৩৬ পিএম
বামনায় ৫ মাদক ও ১মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মামুন দফাদার ওই গ্রামের মালেক দফাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মামুন দফাদারের বিরুদ্ধে ৫টি মাদক মামলা ও ১টি মারামারি মামলাসহ মোট ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
এর আগে, গত ২১ জুলাই বামনা উপজেলার ঢুষখালী গ্রামে মোঃ জালাল জমাদ্দারের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় ইয়াবা কেনাবেচার সময় পুলিশ অভিযান চালায়। সে সময় ১ জন গ্রেফতার হলেও মামুন দফাদার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলাম ও এএসআই মোঃ আমির হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম নিজ আমতলী গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের উপস্থিতিতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!