বালাগঞ্জে পার্টনার পিএফএস কংগ্রেস আলোচনা সভা অনুষ্ঠিত



হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর  ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন ১০ জুলাই, বৃহস্পতিবার   উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট খামারবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালকমোস্তফা ইকবাল আজাদ, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার গ্রোগ্রাম সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান। সভা পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়ত ইসলামী বালাগঞ্জ উপজেলা আমির ডাঃ আব্দুল জলিল, বালাগঞ্জ ইউনিয়ন জামায়ত সহ সভাপতি আব্দুস সবুর, বিএনপি নেতা শেখ জামাল আহমদ খলকু মিয়া, মাসুক মিয়া, খেলাফাত মজলিশ সাধারন সম্পাদক কবি  মীম হোসাইন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলু, আমির আলী,শামীম আহমদ,আবুল কাসেম অফিক, হেলাল আহমদ, আবুল কাসেম, শামীম আহমদ, এনজিও ব্র্যাক সেলিম আহমদ, পাপ্পু চন্দ্র দাশ, নিরাপদ নুরজাহান মিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবুল কাসেম, উপ সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, বিল্লাল হোসেন, অনুপ চক্রবর্তী, সীতেশ দাশ, পার্থ সারতী মালাকার, জুয়েল আহমদ, উমা রানী দাশ, সাহাব উদ্দিন, রাজন দাশ। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প আওতায় আয়োজিত অনুষ্টানে সরকারী কর্মকর্তা, সমাজসেবক, এনজিও, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, কৃষক, কৃষানী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে অতিথি বৃন্দ মেলার ষ্টল পরিদর্শন করেন। প্রধান অতিথি সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন বলেন সিলেট অঞ্চলে অনেক জমি এখনও পতিত রয়েছে, এ গুলোকে কৃষি কাজে লাগাতে হবে, আমাদেরকে আরো আধুনিক  পদ্ধতিতে কৃষি কাজ করতে হবে, নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে, হতে হবে কৃষি উদ্যোক্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২৫ এর মাধ্যমে কৃষির আধুনিক ৩টি প্রযুক্তি নিয়ে যেমন-৷   সবজি, উচ্চ মূল্যের ফসল আবাদ, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, প্রযুক্তি গ্রাম, একক ও মিশ্র ফলবাগান সহ অন্যান্য কৃষির আধুনিক প্রযুক্তি সমূহ প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ বলেন প্রত্যেকটি প্রযুক্তিতেই বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে করে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবে। এবং উপজেলার ৬টি ইউনিয়নে যেসকল পতিত জমি রয়েছে সেগুলো চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে যেকোনো আধুনিক প্রযুক্তি

বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তিনি বলেন, এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে‌। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে, এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে‌। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?