- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ০১:০১ এএম
বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ সবাই পলাতক।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে রিমা আক্তার মাহফুজা (৩০) নামে দুই সন্তানের এক জননীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের ১১ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।
গত মঙ্গলবার (২৩ জুন) উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রিমা আক্তার উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী গ্রামের আমজেদ গাজীর মেয়ে।
দীর্ঘদিনের নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে লক্ষ্মীপাশা গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম বাবলুর সঙ্গে রিমার বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের ভাই কাওসার গাজী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রিমার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।
স্বজনদের দাবি, গত ২৩ জুন (মঙ্গলবার) ব্যবসার অজুহাতে বাপের বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য রিমার ওপর চাপ সৃষ্টি করে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। রিমা অপরাগতা প্রকাশ করলে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে নির্যাতনের কারণে রিমার মৃত্যু হলে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। আইনি জটিলতা এড়াতে রিমার মুখে কীটনাশক বা বিষাক্ত ট্যাবলেট দিয়ে এটিকে 'আত্মহত্যা' বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়।
লাশ দাফন ও পরিবারের পলায়ন
খবর পেয়ে রিমার বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ২৪ জুন (বুধবার) বিকেলে ময়নাতদন্ত শেষে রিমার লাশ বাবার বাড়িতে দাফন করা হয়েছে।
এদিকে রিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তার ১১ বছরের কন্যাসন্তান শর্মী আক্তারকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী জহিরুল ইসলাম বাবলু ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের ভাই কাওসার হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!