- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২ এএম
বাকেরগঞ্জে তাস খেলার ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে পদ থেকে অব্যহতি
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের তাস খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই ভিডিওতে থাকা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম (মাহি)-কে তার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ২২ সেকেন্ডের ভিডিওতে তিন ব্যক্তিকে একটি স্থানে বসে তাস খেলতে দেখা যায়। তাদের সামনে টাকাও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, “আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে ভিডিওতে থাকা অপর ব্যক্তি ওবায়দুল ইসলাম (মাহি)এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি এআই দিয়ে নির্মিত বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় ওবায়দুল ইসলাম (মাহি)-কে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, উৎস ও প্রেক্ষাপট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর...
-
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!