- বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:২৭ এএম
বাকেরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জে আলোচিত এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় গাজীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় গাজী বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের বাচ্চু গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হৃদয় গাজীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা ফিরোজ হাওলাদার।
মামলায় ওই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হৃদয় গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার শুরু থেকেই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে আটক করতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানা সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের এই খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!