শিরোনামঃ

বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ


বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মো: নুর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি গ্রামের রশিদ হাওলাদারের ছেলে নুর হোসেন নিয়ামতি মৌজায়  ১৫৩৯ নং খতিয়ানে ৩৪৯৮/৩৮৩৮ দাগে পৈত্রিক ও ক্রয় সূত্রে ১.৫ শতাংশ জমির মালিক।

 নুরহোসেন, তার ভাই আমির হোসেন ও তাদের চাচা আব্দুল লতিফ হাওলাদার ২০১২ সালে চান মল্লিকের ছেলে নুরুল ইসলাম মল্লিকের কাছ থেকে উক্ত দাগে ১ শতাংশ  ও পরবর্তীতে ২০২০ সালে মুজাফফর হাওলাদারের ছেলে আজিজুর রহমানের কাজ থেকে নুর হোসেন একা ১.৫০ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর উক্ত জমিতে নুর হোসেন ও একই দাগের পার্শ্ববর্তী জমির মালিক বিবিচিনি ইউনিয়ন আওয়ামীলীগের তৎকালিন সভাপতি আ: খালেক পাশাপাশি দোকান ঘর নির্মাণ করেন। পরবর্তীতে ঘরের দুই মালিকই পৃথকভাবে জনৈক জাহাঙ্গীর হোসেন  ও আলমগীর হোসেনের সাথে লিখিত চুক্তির মাধ্যমে দোকান ভাড়া দেয়। নুর হোসেন ইউনিয়ন বিএনপি নেতা হওয়ায় ও  ততকালীন সময় আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় আ: খালেক জোরপূর্বক এককভাবে দুই দোকানের ভাড়া নিয়ে আসছিল।  নুর হোসেন এতে বাধা দিলে তাকে মিথ্যে গায়েবি মামলায় গ্রেফতার করানো হয় ও  একাধিকবার পুলিশ দিয়ে হয়রানি করা হয়। পরবর্তীতে আ: খালেক ভূয়া কাগজ বানিয়ে স্থানীয় কাজী হাপিজুর রহমানের ছেলে আমান উল্লাহর কাছে নিজের জমি ও নুর হোসেনের জমি বিক্রি করেন।

 গত ৯ ফেব্রুয়ারি আমান উল্লাহ উক্ত জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে নুর হোসেন এতে  বাধা দিলে  তাকে খুন  জখমের হুমকি দেওয়া হয়।  এ ব্যাপারে নুর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং একটি সাধারণ ডায়েরি করেন। 

এব্যাপারে নুর হোসেন বলেন, আমার পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত জমিতে আমান উল্লাহ জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করতেছে, আমি এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায়  লিখিত অভিযোগ দায়ের করলেও এখানো কাজ চলমান রয়েছে। 

এব্যাপারে আমান উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আ: খালেকের কাছ থেকে জমি ক্রয় করে ঘর নির্মাণ করতেছি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?