- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ০৮:৩৯ পিএম
বাকেরগঞ্জে জাল সনদ জমা দেয়ায় বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ।
স্টাফ রিপোর্টারঃ জাল সনদে বরিশালের বাকেরগঞ্জ ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির থেকে বিএনপি নেতা সভাপতি পদ বাতিল করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল বৃহস্পতিবার(৭ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশিবো/ বিঅ/ ২০২৫/ ২৯৮৮ নম্বর স্মারকে পত্র থেকে এ তত্র নিশ্চিত হওয়া গেছে।
বোর্ড কর্মকর্তা জানান, জাল সনদপত্র দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে স্থানীয়দের অভিযোগ এবং প্রকাশিত ভিবিন্ন সংবাদের উপর ভিত্তি করে ২ নম্বর চরাদি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হাওলাদারের বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া বিএনপি নেতার সোহাগ হাওলাদারের বিবিএ সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় গতকাল তাকে কমিটি থেকে বাদ দেওয়া নোটিশ জারি করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার চরাদী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনার প্রতিষ্ঠানের এডহক কমিটি ১৩/০২/২০২৫ তারিখের বশিবো/বিঅ/২০২৫/৫৬৬নং স্মারকে অনুমোদিত হয়। সূত্রোক্ত ১নং এর অভিযোগের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ এর ধারা ৭২ অনুযায়ী বর্ণিত কমিটির সভাপতির পদ বাতিল করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রবিধানমালার ৬৪ (৯) অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই পত্র ইস্যু করা হলো।
নোটিশটি জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাকেরগঞ্জ, এডহক কমিটির সভাপতি মো: সোহাগ হাওলাদার, শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পি এস টু এবং সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে অনুলিপি দেওয়া হয়েছে।
ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিযুক্ত বিএনপির নেতা সোহাগ হাওলার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশের সনদ জমা দেন। ওই সনদ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় মো. সাইফুল ইসলাম দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর সনদ যাচাইয়ের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে সোহাগের বিবিএ পাশের সনদটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবেদনকারী শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
এবিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মো. সোহাগ হাওলাদার সনদ সনদটি জাল সে বিষয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃমহসীন ভূঁইঞার পাঠানো প্রতিবেদন হাতে পাওয়ার পরে বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত মো. সোহাগ হাওলাদারকে মূল সনদ নিয়ে বোর্ডে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেখার জন্য নোটিশ করা হয়েছিল। তিনি তার স্বপক্ষে যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দিয়ে নোটিশ জারি করা হয়েছে।
এবিষয়ে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আনিচুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবারই শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ থেকে সোহাগ হাওলাদারকে বাতিলের নোটিশ হাতে পেয়েছি। ##
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!