শিরোনামঃ

বাঘারপাড়ায় নিজ বসতঘর থেকে মা- ও শিশু পূত্রের মৃতদেহ উদ্ধার


আবু তাহের, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নিজ বসতঘর থেকে মা ও ৭বছরের শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

৯ আগস্ট রবিবার  দিনগত  রাত ৮ টার দিকে পরিবারের লোকজন ঘরের মধ্যে  জাকির হোসেনের স্ত্রী জোবাইদা বেগম এবং তার শিশু পুত্র জিসান (৭) কে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ঘরের মধ্যে থেকে তাদের লাশ উদ্ধার করে। এসময় নিহত মা- জোবাইদার পাশেই শিশু পুত্র জিসানের হাত-পা বাধা লাশ পড়েছিল। ঘটনার দিন নিহতের স্বামী জাকির শিকদার ও তার একমাত্র মেয়ে বাড়িতে ছিল না বলে জানা গেছে। 

 এঘটনায়, সন্দেহভাজন হিসেবে  পুলিশ নিহত জুবায়দার স্বামী জাকির সিকদার ও প্রতিবেশী মৃত গোলাম  শিকদারের পুত্র সিহাব (২৫) কে আটক করেছেন। 

নিহতের আত্মীয় এবং প্রতিবেশীরা জানিয়েছেন, ধারনা করা হচ্ছে এটি কোন পরিকল্পিত হত্যাকান্ড। কিন্তু কি কারণে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছেনা।  

তবে অন্য প্রতিবেশী সূত্র বলেছে, জাকির শিকদার দীর্ঘ বছর ধরে বিদেশে ছিল। গত একবছর আগে তিনি দেশে ফিরে সংসার ও কাজকর্ম দেখা শোনা করছেন। এরই মধ্যে তার ৯ ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের  সাথে প্রতিবেশী গোলাম শিকদারের ছেলে সিহাবের প্রেমের সম্পর্ক চলছিল যা নিয়ে পারিবারিক ভাবে কয়েকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেছেন, রাতেই এই খবর  জানতে পেরে তিনি ঘটনা স্থলে যান। পরক্ষণে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। থানা পুলিশ জানিয়েছেন, ইতিমধ্যে লাশ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

রবিবার বাবার বাড়ি নিত্যানন্দপুর মৃতদেহদ্বয় গোসলের পর আসরবাদ জানাজা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?