- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ১১:৪৪ এএম
বাগআঁচড়ায় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং জুলাই বিপ্লবের বীরদের স্মরণে যশোরের শার্শার বাগআঁচড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর একটি রোমাঞ্চকর ম্যাচ।
শনিবার (৮ আগস্ট) বিকাল ৪:৩০ মিনিটে বাগআঁচড়া ইউনাইটেড হাই স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠের এই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয় বাগআঁচড়া ৮নং ওয়ার্ড টেংরা ফুটবল একাদশ এবং সোনাতনকাটি ও কলোনী ফুটবল একাদশ।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের প্রথম অর্ধে খেলা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কোনো দলই গোলের দেখা পায়নি (০-০)। প্রথমার্ধের ১২ মিনিটে এবং দ্বিতীয় অর্ধে ফাউল করায় সোনাতনকাটি ও কলোনী একাদশের দুই জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি। বিরতির পর দ্বিতীয় অর্ধে এসে দারুণ আক্রমণ চালিয়ে সোনাতনকাটি ও কলোনী ফুটবল একাদশ ১টি গোল করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত এই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত থেকে খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহ জোগান।
খেলা শেষে বিগত ম্যাচগুলোর ‘ম্যান অব দ্য ম্যাচ’ স্মারক প্রদানসহ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা আমীর মাওলানা ফারুক হাসান, বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন এবং এএসআই ফরাদ হোসেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮নং বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ নজরুল ইসলাম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ এবং বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তবিবার রহমান।
বাগআঁচড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বশির আহমেদ। তাকে সহায়তা করেন সহকারী রেফারি মিজানুর ও হাবিবুর রহমান। ধারাভাষ্যে ছিলেন রুহুল আমিন, জাহাঙ্গীর আলম ও মুবাশ্বির হোসেন হিমেল।
আয়োজকরা জানান, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই চেতনাকে ধারণ করে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল বিনোদনের সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন। আগামীতেও আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!