- প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ০৯:৩৩ পিএম
বাজারে দোকান দখল কেন্দ্র করে ভয়াবহ স/ন্রা/সী হামলা, আহত-৬
আল ইমরান রাজু, ঢাকা।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজারের দোকান দখল কেন্দ্র করে ভয়াবহ সন্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শনিবার ৪ এপ্রিল ২০২৬ ইংরেজি সকাল আনুমানিক আটটার সময় বাবুরহাট বাজারের ব্যবসায়ী বাবুল সরদারের দোকান দখল করতে আসে আকরাম সরদার ও আকাঈদ সরদার এবং তাদের ভাড়াটে সন্রাসীরা এসময় মুক্তা সরদার বাঁধা দিলে হাতুড়ি, লোহার পাইপ,চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। বাবুল সরদারের স্ত্রী নার্গিস বেগম বাঁধা দিলে তার উপর এবং তাদের পরিবারের লোকজনের উপর হামলা চালায় এই ঘটনায় নারীসহ মোট ৬ জন আহত হয়ে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হলে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহতরা হলেন ১) বাবুল সরদার এবং তার স্ত্রী ২) নার্গিস আক্তার ৩) মুক্তা সরদার এবং তার স্ত্রী ৪) মুকুল আক্তার ৫) সৌরভ সরদার ও ৬) নান্না সরদার আহত মুক্তা সরদার জানান-শনিবার সকালে আকরাম সরদার এবং তার লোকজন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে বাবুল সরদারের দোকান করতে আসে আমরা বাঁধা দিলে আমার ও আমাদের পরিবারের লোকজনের উপর হামলা চালায় এই হামলায় আহত হয়ে আমরা খুলনা মেডিকেলে চিকিৎসা নিচ্ছি। এই ঘটনায় মামলা করেছেন কি না জিজ্ঞেস করলে তিনি বলেন -সুস্থ হয়ে মামলা করবো। আহত নার্গিস বেগম জানান- আমাদের দোকানের তালা ভেঙে টাকা পয়সা নিয়ে যায় আমার স্বামী বাঁধা দিলে তাকে কুড়াল দিয়ে কোপায় পরিবারের অন্য লোকজন বাঁধা দিলে তাদের উপরও হামলা চালায় আকাঈদ আমাকে বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়েছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!