- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ০৩:৪৫ পিএম
বাবুগঞ্জে কেদারপুরে যুবদলের জনসংযোগ কর্মসূচি
আবুল বাশার,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা যুবদল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে মঙ্গলবার (৭ অক্টোবর ) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ব্যাপক জনসংযোগ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।”
কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক ভিপি জুয়েল, মাহমুদুল হাসান লিমন, আমিনুল ইসলাম উজ্জ্বল, মাহমুদুল হাসান রোমান,
দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বরকত বিশ্বাস, সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার,
কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মৃধা, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য টিপু শরিফ প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!