- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪৪ পিএম
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরিশাল মহানগর জামায়াত নেতা। অসন্তোষ প্রকাশ।।
আবুল বাশার,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, ওয়ার্ডের পরিবেশ, রোগীদের সেবা গ্রহণের অবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের অপর্যাপ্ত সুবিধা ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে, তাহলে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে জনসাধারণের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
পরিদর্শনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, সেক্রেটারি ইদ্রিস হাসানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়নের দাবিও জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!