- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০৮:৫৫ এএম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বেতাগীতে আলোচনা সভা, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা
বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য ও দেশের উন্নয়নে দলটির অবদানের কথা তুলে ধরার পাশাপাশি দলীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বেতাগী উপজেলা শাখার সহ-সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দলটি দেশের মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রধান বক্তার বক্তব্যে মো. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে শেখ হাসিনার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর নেতৃত্বে দেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন অর্জন করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন এবং দেশের মানুষের পাশে দাঁড়াবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি ধরে রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অন্যান্য বক্তারাও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে, তা জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দ্রুত দেশে ফিরে আসার আশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!