আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর জানাজায় মানুষের ঢল।




হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও নানা শ্রেণী পেশার মানুষের ঢল। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। দেশে বিদেশী চিকিৎসা শেষে গত ৬ই আগস্ট ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত ছিলেন। ২৫ আগস্ট সকাল সাড়ে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনন্ত জীবনে পা রাখলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০ বছর। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাত নাতনি সহ রাজনৈতিক সহকর্মী আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণকগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে আওয়ামী রাজনীতি সহ স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ২৬ আগস্ট সকাল ১০ ঘটিকায় উপজেলার কাউরিয়া পশ্চিম বাজার নতুন মার্কেটে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। তাঁর জানাযায় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষের অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুম টিপু সিকদার কে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায় অংশগ্রহণ করে সংক্ষিপ্ত আলোচনায় অনেকে বলেন টিপু সিকদারের মৃত্যুতে আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। বিএনপি নেতারা তাদের বক্তব্য বলেন টিপু সিকদার দলবল মতের ঊর্ধের থাকা একজন মানুষ ছিলেন। মরহুম টিপু শিকদারের জানাজায় অংশগ্রহণ করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার, চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম দুলাল, বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট খোকন,উপজেলা বিএনপি'র সিনিয়ার যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন, সদস্য সচিব দোওয়ান মনির হোসেন, মুলাদী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি সৈয়দ মোজাম্মেল সহ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?