- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ পিএম
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এই কর্মসূচীর আয়োজন করে।
আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান এ কর্মসূচীর উদ্ভোধন করেন। এসময় ইউনিট লেবেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ও যুব প্রধান যোবায়ের খান উপস্থিত ছিলেন।
এ দিবস উপলক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ রক্তদান কর্মসূচীতে ৫০ জন স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। প্রতিবছরই যুব রেড ক্রিসেন্ট সদস্যরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে আসছে।
যুব প্রধান যোবায়ের খান বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এখানে স্বেচ্ছাসেবীরা যে রক্ত দান করবে তা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের দেয়া হবে।
ইউনিট লেবেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, রেডক্রিসেন্ট থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীরা এখানে স্বেচ্ছায় রক্ত দান করে থাকে। এজন্য আমি স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাই।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এই কর্মসূচীর আয়োজন করে। প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবিরা এখানে এসে রক্ত দান করছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য এই রক্ত সংগ্রহ করা হচ্ছে। আমারা করি সকল স্বেচ্ছাসেবীর এসব শিশুদের জন্য রক্ত দান করবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!