শিরোনামঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫  বামনায় আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ


মাসুদ রেজা ফয়সালঃ

বরগুনার বামনা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।


বেগম রোকেয়া—খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও নারী জাগরণের অগ্রদূত—১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে দিনটি প্রতি বছর বেগম রোকেয়া দিবস হিসেবে দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবারও ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে।


উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।

এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন—


সফল জননী নারী: আফরোজা সুলতানা, সহকারী অধ্যক্ষ, বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ


অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ হেলেনা বেগম


শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ ফাইজুন্নেসা বেগম


শ্রেষ্ঠ অদম্য নারী: মুস্তাকিমা কেয়া


শ্রেষ্ঠ অদম্য নারী: মোসাঃ কাজল রেখা



অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান ও চলমান নারী অধিকার আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পলাশ আহম্মেদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা তাসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বক্তব্য প্রদান করেন বামনা উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দলের নারী নেত্রী মোসাঃ সোহেলা পারভিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক আকন।


নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অধিকার ও নির্যাতন প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?